অসহায় কেন মানবশিশু
মানবশিশু পৃথিবীতে আসে এক গভীর বৈপরীত্য নিয়ে — অসীম সম্ভাবনার বাহক , অথচ জন্মমুহূর্তে সম্পূর্ণ অসহায়। শারীরিক ও মানসিকভাবে সে অপরিণত ; নিজের আহার , চলাফেরা , এমনকী আত্মরক্ষার ন্যূনতম সামর্থ্যও তার নেই। অন্যদিকে বহু প্রাণী জন্মের অল্প সময়ের মধ্যেই তুলনামূলকভাবে স্বনির্ভর হয়ে ওঠে। একটি হরিণশাবক জন্মের কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে দৌড়াতে পারে ; একটি বিড়ালছানা কয়েক সপ্তাহের মধ্যেই শিকার ধরতে শেখে। তাহলে মানুষ — যে নিজেকে জ্ঞানী ও সংস্কৃতিমান প্রাণী বলে গর্ব করে — তার সন্তান এত দীর্ঘকাল অসহায় থাকে কেন ? দ্য প্রপোরশনস অব দ্য হেড/লেওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞানীদের মতে , এর মূল কারণ মানুষের বৃহৎ মস্তিষ্ক। বিবর্তনের ইতিহাসে মানুষের মস্তিষ্কের আকার ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। আমাদের নিকটতম আত্মীয় chimpanzee- এর গড় মস্তিষ্কের ওজন প্রায় ৩৮০ গ্রাম , অথচ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় ১ , ৩০০–১ , ৪০০ গ্রাম। অর্থাৎ মানুষের মস্তিষ্ক প্রায় তিনগুণ বড়। ধারণা করা হয় , বিশেষত ৮ লক্ষ থেকে ২ লক্ষ বছর আগে মানবমস্তিষ্কের আকার দ্রুত বৃদ্ধি পায়। এই বৃদ্ধি মানুষকে দিয়েছে ভাষা , বিমূর্ত চিন্তা ,...