Posts

Showing posts from December, 2019

মেঘ, বৃষ্টি, তুষার

Image
জলকণার সঞ্চয়ে জন্ম নেয় মেঘ। তারা দলে দলে আকাশের বুকে ভেসে বেড়ায় — অদৃশ্য কোনও সুরের টানে , অনন্ত যাত্রায়। এই পথচলায় কোথাও ঝরে পড়ে বৃষ্টি , কোথাও নেমে আসে তুষার। যেন সৃষ্টিকর্তা যখন ধরিত্রীকে কলুষমুক্ত করতে চান , শান্তির স্নিগ্ধ স্পর্শে তাকে ধুয়ে দিতে চান , তখনই মেঘের অন্তর থেকে বর্ষিত হয় বৃষ্টি কিংবা তুষার । বৃষ্টির সময়ে মেঘ-নিঙড়ানো জল ফোঁটায় ফোঁটায় নেমে আসে — সজীব , উচ্ছল , অবিরাম। আর তুষারপাতের সময় মেঘ যেন নিজেই অবতীর্ণ হয় — ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় ভেঙে — নীরবে , ধীর লয়ে। এই ঝরে-পড়া মেঘখন্ডই স্নোফ্লেইক — ছোটো পাতলা ও চ্যাপটা তুষারফলক — ষড়ভুজাকার সূক্ষ্ম বিন্যাসে গড়া , পাখির পালকের মতো হালকা , অথচ অপূর্ব শৈল্পিক । বৃষ্টি নামে শব্দের উল্লাসে — ঝমঝম ধ্বনিতে প্রকৃতি হয়ে ওঠে জলকলরবে মুখর। তুষার নামে তার বিপরীতে — নিঃশব্দে , মৃদু ছন্দে , যেন নীরবতার গভীর সঙ্গীত বয়ে আনে। বৃষ্টির আছে উচ্চারণ , তুষারের আছে অনুভব ; বৃষ্টি শোনায় , তুষার ভাবায় । তুষারপাতের সৌন্দর্য মানুষকে এক বিশেষ মুগ্ধতায় আচ্ছন্ন করে। তুষার নিজে যেমন সুন্দর , তেমনি যাকে আবৃত করে তাকেও অনিন্দ্য রূপে রাঙিয়ে তোলে। পৃথিবী তখন ...