অন্তর শব্দের দুটি অর্থ: দূরত্ব ও হৃদয়
রবীন্দ্রনাথ ঠাকুরের গানে আছে — ‘ তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে , তিলেক অন্তর হলে না হেরি কূল-কিনারা ’ । এখানে ‘ অন্তর ’ মানে ব্যবধান , দূরত্ব। কিন্তু এই দূরত্ব পরিমাপের উপায় আছে কী ? মহাভারতে শ্রী কৃষ্ণ দ্রৌপদীকে বলেছেন , ‘ অন্তর শব্দের দুটি অর্থ — দূরত্ব ও হৃদয়। দুটি মানুষের মধ্যেকার দূরত্ব ক্রোশের হিসাবে মাপা যায় না। মনের ভাবনা দিয়ে মাপতে হয়। ’ দূরত্ব বা ব্যবধান (তিন দিন অন্তর) এবং হৃদয় (অন্তর মম বিকশিত করো) — অন্তর শব্দের এই দ্বৈত অর্থের গভীর তাৎপর্য রয়েছে ভাষা , দর্শন ও মানবিক সম্পর্কের ক্ষেত্রে । সংস্কৃত ধাতু থেকে আসা ‘ অন্তর ’ শব্দটি মূলত ‘ ভিতরে ’ বা ‘ মাঝখানে ’ বোঝায়। এর দুই অর্থ (হৃদয় এবং ব্যবধান) আসলে এই মূল ধারণা থেকে উদ্ভূত। হৃদয় (অন্তর) মানে যা সত্যিকারের ভিতরে , আত্মার কেন্দ্রস্থলে থাকে । এটি বাহ্যিক নয় , অভ্যন্তরীণ । ব্যবধান (অন্তর) মানে যা দুটি বস্তু বা ব্যক্তির মাঝখানে আছে । এর অর্থ: যা আমাদের সবচেয়ে ভিতরে (হৃদয়) , সেটিই আসলে দুইয়ের মাঝখানে ব্যবধান তৈরি করে। অর্থাত্ , আমাদের হৃদয়ের অবস্থাই নির্ধারণ করে আমরা কতটা কাছাকাছি বা দূরে অছি । যদি ...