Posts

গানের ভিতর দিয়ে : অস্তিত্বের দার্শনিক অন্বেষণ

Image
মানুষ চিরকালই এই প্রশ্নের মুখোমুখি হয়েছে — এই বিশ্বজগৎ আসলে কী ? একটি যান্ত্রিক কাঠামো , না কি কোনও গভীরতর অর্থবাহী সত্তা ? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সভ্যতা , বিভিন্ন সময় , বিভিন্ন ভাষায় প্রায় একই ইঙ্গিত রেখে গেছে — জগৎ মূলত সুরময়। সে কঠিন বস্তু নয় , বরং প্রবহমান কম্পন ; সে নীরব নয় , বরং নৈঃশব্দ্যের অন্তর্লীন সংগীত । খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের গ্রিক দার্শনিক ও গণিতবিদ পিথাগোরাস প্রথম এই সুরময় বিশ্বভাবনাকে সুসংহত রূপ দেন। তাঁর কাছে মহাবিশ্ব ছিল এক বিশাল বাদ্যযন্ত্র , যেখানে গ্রহ-নক্ষত্রদের গতি এক ধরনের সংগীত সৃষ্টি করে — যাকে তিনি নাম দেন Music of the Spheres । এই সংগীত কানে শোনা যায় না , কিন্তু তা অস্তিত্বের গভীরে নিরন্তর বাজতে থাকে। পিথাগোরাসের দর্শনে সংখ্যা , অনুপাত ও সুর একে অপরের থেকে বিচ্ছিন্ন নয় ; বরং সংখ্যা থেকেই সুর , আর সুর থেকেই গঠন পায় বিশ্বরূপ । আধুনিক পদার্থবিজ্ঞানের স্ট্রিং-তত্ত্ব যেন অজান্তেই এই প্রাচীন অন্তর্দৃষ্টিকে নতুন ভাষায় ফিরিয়ে এনেছে। এই তত্ত্ব অনুযায়ী , জগতের মৌলিক একক কোনও কঠিন কণা নয় , বরং অতি সূক্ষ্ম কম্পমান ‘স্ট্রিং’। তাদের কম্পনের ভিন্নতায় সৃষ্টি হয় ভিন...

অমৃতের সন্তান

প্রাচীন উপনিষদে মানুষকে ‘অমৃতের সন্তান’ বলা হয়েছে। এই ধারণা অনুযায়ী , মানুষ ঈশ্বরের সন্তান , যিনি তাঁর অবয়ব ও গুণাবলী মানুষকে দিয়েছেন। যদিও ঈশ্বরের প্রকৃত অবয়ব সম্পর্কে মানুষের কোনও প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই , তবু কল্পনার জগতে মানুষ যুগে যুগে তাঁর রূপ অঙ্কন করেছে। প্রাচীন গ্রিক ও ভারতীয় পুরাণে দেবদেবীদের রূপ মানুষের মতোই। এমনকী নিরাকার ঈশ্বরকেও মানুষের মতো কথা বলতে , বিচারকার্য সম্পাদন করতে এবং সিংহাসনে অধিষ্ঠিত অবস্থায় চিত্রিত করা হয়েছে। লালন ফকির তাঁর ঈশ্বরকে ‘আরশিনগরের’ অধিবাসী বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন , ঈশ্বরকে তিনি পৃথক সত্তা হিসেবে দেখেননি ; বরং আরশির পটে যে প্রতিচ্ছবি দেখা যায় , তা তাঁর নিজেরই প্রতিবিম্ব। বাইবেলে বলা হয়েছে , ঈশ্বর মানুষকে তাঁর নিজের অবয়বে সৃষ্টি করেছেন। অন্যদিকে , জার্মান দার্শনিক লুদভিগ ফুয়েরবাখ বলেছেন , ‘ It is not as in the Bible, that God created man in his own image. But on the contrary, man created God in his own image.’ অর্থাৎ , ফুয়েরবাখের মতে , ঈশ্বর নন , বরং মানুষই ঈশ্বরকে তার নিজের অবয়বে সৃষ্টি করেছে। এই দুই মতবাদের মধ্যে ব...

বিশ্বাসের শক্তি — রোগে ও আরোগ্যে

এক আদি গল্প: বিশ্বাসে আরোগ্য প্রায় দুই হাজার বছর আগের ঘটনা। এক নারী , জনতার ভিড় ঠেলে যীশুখ্রিষ্টের কাছে গিয়ে তাঁর বস্ত্র স্পর্শ করেন। দীর্ঘদিন ধরে তিনি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। কিন্তু যীশুর বস্ত্র ছোঁয়ার সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে যান। যীশু তখন বলেছিলেন , “ তোমার বিশ্বাসই তোমাকে আরোগ্য দিয়েছে।” এই প্রাচীন কাহিনি আমাদের মনে করিয়ে দেয় — বিশ্বাস কেবল মনের অনুভব নয় , এটি বাস্তব রূপে দেহ ও জীবনের উপর প্রভাব ফেলে । বিশ্বাস: সৃষ্টি ও বিনাশের শক্তি মানুষ অসংখ্য বিষয়ে বিশ্বাস করে। কিন্তু সেই বিশ্বাসের প্রভাব কতটা গভীর হতে পারে , তা আমরা সবসময় উপলব্ধি করি না। বিশ্বাসের শক্তি এমনই — তা মানুষকে সাধুতে রূপান্তর করতে পারে , আবার হিংস্র রূপেও গড়ে তুলতে পারে। বিশ্বাস দেহের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে , রোগ সৃষ্টি করতে পারে , আবার তা নিরাময়ও ঘটাতে পারে । ভয়ের জন্ম , রোগের সূচনা: একটি গল্প এক ব্যক্তি মুখ খোলা রেখে দীর্ঘদিন ধরে নিশ্চিন্তে ঘুমোতেন। কোনও সমস্যা হয়নি কখনও। একদিন এক অতিথি এসে তাকে সতর্ক করলেন , “ মুখ খোলা রেখে ঘুমোলে মুখে মাছি ঢুকে যেতে পারে!” এই একট...

বাসন্তী কানন

Image
বসন্ত এল বলে কানন সেজেছে ফুলে ফুলে, ফুলেরা সেজেছে রঙে রসে সুবাসে ।           কিন্তু তুমি না এলে           এসব অর্থহীন ।                     আর তুমি এলে,                     এসব   — অর্থহীন! বাসন্তী কানন ✍ অসীম দে গুয়েল্ফ, অন্টারিও, কানাডা   মাওলানা জালালুদ্দিন রুমি’র ‘কাম টু দ্য অরচার্ড ইন স্প্রিং’ অনুসৃত ।