Posts

নিশ্চন্দ্র জ্যোৎস্না ও শ্বেত রাত্রির রোম্যান্টিকতা

প্রতি জুন মাসের ২০ হতে ২২ তারিখের মধ্যে কোনও এক দিন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সর্বাধিক নিকটবর্তী হয় । এই দিনকে বলা হয় ‘ সামার সলস্টিস ’ বা উত্তর অয়নান্ত দিবস । উত্তর গোলার্ধে এটাই গ্রীষ্মের প্রথম দিন । উত্তরায়নান্তের কয়েক সপ্তাহ আগে থেকে কয়েক সপ্তাহ পর পর্যন্ত , বিষুবরেখার উত্তরে ৪৯ ০ আর ৬৫ . ৫ ০ অক্ষাংশের মাঝখানের অঞ্চলে এক অদ্ভুত ব্যাপার ঘটে । সেখানে সূর্যাস্ত হয় অনেক দেরিতে , এবং সূর্যোদয় হয় অনেক আগে । এবং রাত কখনও পুরোপুরি অন্ধকার হয় না । সেখানে সূর্য তার দৈনিক আকাশ ভ্রমণের পথে দিগন্তের নিচে ডুব দেয় ঠিকই , কিন্তু খুব অল্প সময়ের জন্য । সূর্যাস্তের কিছুক্ষণ পরই ভোর হয় । অন্ধকার গাঢ় হতে পারে না । রাত্রি হয় পূর্ণিমার মতো আলোকোজ্জ্বল । একে বলা হয় ‘ শ্বেত রাত্রি ’ । আরও উত্তরে , ৬৫ . ৫ ০ থেকে ৬৭ . ৫ ০ অক্ষাংশ পর্যন্ত — উত্তরায়নান্তের দিনটিকে মাঝখানে রেখে বহুদিন ধরেই সূর্য ডোবে না । সূর্য তখন দিগন্তের নিচে ডুব না দিয়ে শুধু তাকে ছুঁয়ে যায় । সূর্যাস্তের প্রায় সঙ্গে সঙ্গেই ভোর হয় । দিনশেষে সূর্যোদয় আর সূর্যাস্তের ঘটে মহামিলন । তখন একটানা থাকে দিনের আলো । একে বলা হয় ‘ ...

ব্লক ইউনিভার্স — এক ক্রিয়াকালহীন মহাবিশ্বের নাম

Image
কবি বলেছেন , ‘ কালস্রোতে ভেসে যায় জীবন ’ । সময় যেন এক নদী , যা নিরন্তর প্রবাহিত হয় ভবিষ্যৎ থেকে বর্তমান হয়ে অতীতের দিকে । আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতায় সময়ের এই গতিময়তা অত্যন্ত স্বাভাবিক মনে হলেও , পদার্থবিজ্ঞানীরা এ ব্যাপারে একমত নন । তাঁরা মনে করেন , সময় প্রবাহিত হওয়ার চেয়ে বরং একটি স্থায়ী কাঠামো । সময় গতিশীল হওয়ার ধারণায় সমস্যা কোথায় ? সময়কে যদি গতিশীল বলে ধরা হয় , তবে স্বভাবিক প্রশ্ন উঠবে: সময়ের গতি কত ? সময় যদি সত্যিই চলমান হয় , তাহলে তা মাপার জন্য আমাদের প্রয়োজন একটি ‘ প্রসঙ্গ সময় ’ বা রেফারেন্স টাইম । যেমন  নদীর গতি নির্ধারিত হয় তার দুই তীরের সাপেক্ষে । কিন্তু সময়ের ক্ষেত্রে এমন কোনও তীর নেই । সুতরাং , যদি সময় নিজের সাপেক্ষেই প্রবাহিত হয় , তবে এর গতি দাঁড়াবে সেকেন্ড/সেকেন্ড । অর্থাত্‍ , এক সেকেন্ডে সময় এক সেকেন্ড পথ অতিক্রম করছে , যা অর্থহীন । এছাড়া , মহাবিশ্বের বাইরে এমন কোনও ঘড়ি বা মানদন্ড নেই যার সাহায্যে সময়ের চলমানতাকে যৌক্তিকভাবে প্রতিষ্ঠা করা অসম্ভব। ফলে , বিজ্ঞানীরা মনে করেন , সময় গতিশীল নয় ; বরং একটি স্থির কাঠামোতে অবস্থিত , যেখানে ঘটনাসমূহ স্থায়ীভাব...

অমৃতের অন্বেষা ও আধ্যাত্মিক অমরতা

মানুষ চিরকালই অমরত্বের সন্ধানে মগ্ন থেকেছে। কিন্তু সেই অমৃতরস , যা পান করে মানুষ অমর হতে পারে , তা কি আদৌ কোথাও পাওয়া গেছে ? প্রকৃতপক্ষে , মানুষের অমরত্বের আকাঙ্ক্ষা তার অস্তিত্বের স্ববিরোধী বৈশিষ্ট্যের প্রতিফলন । মানুষের টিকে থাকা ও অমরত্বের আকাঙ্ক্ষা পৃথিবীতে মানুষের টিকে থাকার কথা ছিল না বললেই চলে। জন্মের সময় মানুষ অসহায় শিশু ; পিতা-মাতার স্নেহ-সুরক্ষা ছাড়া তার বাঁচা সম্ভব নয়। পশুদের মতো মানুষের দেহে নেই শক্ত বহিরাবরণ , পশম বা আঁশ , যা তাকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা করতে পারে। পূর্ণবয়স্ক মানুষও বাঘ বা সিংহের মতো দ্রুতগতিতে দৌড়াতে পারে না , তার দাঁত-নখও যথেষ্ট প্রতিরক্ষামূলক নয়। তবু মানুষ টিকে গেছে এবং বিকশিত হয়েছে তার বুদ্ধিমত্তার জন্য । মানুষের বুদ্ধিমত্তার জোরেই অমরত্বের আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। তবে বিজ্ঞান দেখিয়েছে , এ আকাঙ্ক্ষা কেবল কল্পনারই রূপ। ফিলাডেলফিয়ার বিজ্ঞানী লেওনার্দ হেইফ্লিক প্রমাণ করেছেন যে মানুষের দেহকোষ সীমিত সংখ্যকবার বিভাজিত হতে পারে—এই সীমাকে বলা হয় ‘ হেইফ্লিক লিমিট’ । একসময় কোষ বিভাজন থেমে যায় এবং কোষ মারা যায়। অথচ যদি কোষ এই সীমা অতিক্রম করে বিভাজন ...

যুক্তিহীনতা — মননে ও সৃজনে

গ্রিক দার্শনিক Aristotle মানুষের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন — মানুষ একটি যুক্তিবুদ্ধিসম্পন্ন প্রাণী। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে এই সংজ্ঞা মানবসত্তার এক মৌলিক পরিচয় হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু প্রশ্ন থেকে যায় — মানুষ কি সত্যিই সবসময় যুক্তির দ্বারা পরিচালিত ? নাকি সে কেবল নিজেকে যুক্তিবাদী বলে ভাবতে ভালবাসে ? আমরা যা করি , তা-ই আমাদের কাছে যুক্তিসঙ্গত বলে প্রতীয়মান হয় ; কারণ আমরা নিজের আচরণের পক্ষে নিজের মতো করে যুক্তি নির্মাণ করি । বাস্তবে যুক্তি অনেক সময় নিরপেক্ষ সত্যের মানদণ্ড নয় ; বরং তা ব্যক্তিস্বার্থ , অভিজ্ঞতা ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে। একজন আস্তিক যেমন ঈশ্বরবিশ্বাসের পক্ষে যুক্তি খুঁজে পান , তেমনি নাস্তিকও তাঁর অবিশ্বাসের পক্ষে দৃঢ় যুক্তি হাজির করতে পারেন। একজন সাধু তাঁর ত্যাগের সপক্ষে যুক্তি দেন , আবার একজন উগ্রপন্থী তাঁর হিংসাকেও ন্যায়সঙ্গত প্রমাণ করতে যুক্তির আশ্রয় নেয়। ফলে যুক্তি হয়ে ওঠে আপেক্ষিক — ব্যক্তিভেদে যার রূপ বদলায়। একই ঘটনার পক্ষে ও বিপক্ষে সমান শক্তিশালী যুক্তি দাঁড় করানো সম্ভব হয়। কখনও কখনও মানুষ নিজের সুবিধামতো পরস্পরবিরোধী যুক্তিকেও গ্রহণ করে। এইভাবে যুক্তি...

আঁধারের রূপ ও বিপন্নতা

Image
কোথাও আলো জ্বালাতে গেলে দেখা যায় — অন্ধকার যেন আগেই সেখানে এসে বসে আছে। তবে কি অন্ধকারের গতি আলোর চেয়েও বেশি ? না , তা নয়। আসলে আলোর যেমন গতি আছে , অন্ধকারের তেমন গতি নেই। কারণ অন্ধকার সর্বত্র , চিরন্তন। মহাকাশের শূন্যস্থান , যেখানে চোখে কিছুই দেখা যায় না , সেটিও আসলে ভরতি ‘ডার্ক এনার্জি’তে। তাই আলো জ্বালাতে হয় — অন্ধকার নয়। অন্ধকার নিজেই সর্বব্যাপী , শাশ্বত। প্রচলিত ধারণা অনুযায়ী , অন্ধকার অজ্ঞতার প্রতীক। কিন্তু নিশাচর প্যাঁচা যদি বলে , " অন্ধকারই তো জ্ঞান ও দূরদর্শিতার চিহ্ন ," — তবে ? প্রকৃতপক্ষে , অন্ধকার একরৈখিক নয় ; এর বহু রূপ , বহু মানে। কখনও তা ভয় জাগায় , কখনও প্রশান্তি দেয় ; কখনও তা বিশ্রামের , কখনও প্রণয়ের পরিপূর্ণ আবহ তৈরি করে। অন্ধকার এককভাবে শুভ বা অশুভ নয় , বিজ্ঞ বা অবিজ্ঞ নয় — যে যেমন চোখে দেখে , তার কাছে অন্ধকার তেমনই হয়ে ওঠে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অন্ধকারকে দেখেছিলেন এক মোহিনী রূপসী হিসেবে। তিনি লিখেছিলেন — “ হঠাৎ চোখের উপরে যেন সৌন্দর্যের তরঙ্গ খেলিয়া গেল। মনে হইল , কোন মিথ্যাবাদী প্রচার করিয়াছে — আলোরই রূপ , আঁধারের রূপ নাই ? ... এই যে আকাশ-বাতাস স্ব...