Posts

বিপাসনা দুঃখমুক্তির উপায়

Image
মৃদঙ্গের ছন্দপতনের অপরাধে স্বর্গের সুরসভা থেকে বিতাড়িত হলেন গীতনায়ক সৌরসেন ও তাঁর প্রেয়সী মধুশ্রী। ইন্দ্রদেব রাগে ফেটে পড়ে বললেন , “ যাও মর্ত্যে। সেখানে দুঃখ পাবে , দুঃখ দেবে। সেই দুঃখেই ক্ষয় হবে তোমাদের অপরাধের।” সেই থেকে মানবজাতির কাঁধে চেপে বসেছে দুঃখের অনিবার্য ভার । মানুষ চিরকাল দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে এসেছে । সুখের সন্ধানে তার যাত্রা আজও চলমান। কিন্তু খুব কম মানুষই প্রকৃত মুক্তি খুঁজে পায়। জীবনের ব্যস্ততা , চাহিদা , স্মৃতি , অনিশ্চয়তা — সব মিলিয়ে কখনও কখনও জীবন হয়ে ওঠে বিরক্তিকর , ক্লান্তিকর , এমনকী অর্থহীন । অনেক সময় মনে হয় — এ জীবন যেন শুধুই দুঃখময় । যদি বা কখনও মনে হয় দুঃখ নেই , তখনই মন টেনে আনে কোনও পুরনো ক্ষতের স্মৃতি – কিংবা আশঙ্কা জাগায় ভবিষ্যতের সম্ভাব্য বেদনার কথা । আমরা দুঃখ ভুলে থাকতে চাই , অথচ দুঃখ আমাদের মনে স্থান করে নেয় একটি ঘটনার স্মৃতিতে , একটি কথার ছায়ায় , কিংবা ভবিষ্যতের এক দুর্বোধ্য আশঙ্কায় । দুঃখ প্রথমে ব্যক্তিগতভাবে অনুভূত হয় , কিন্তু মানুষের মন সামাজিক। সে নিজের যন্ত্রণা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায় । এভাবেই একটি নিভৃত বেদনা এক সময় ছড়িয়ে পড়ে...

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

Image
‘ শত জনমের অপূর্ণ সাধ লয়ে , আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে’ — এভাবেই চাঁদকে দেখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। চাঁদের ষোলো কলা পূর্ণ হয় পূর্ণিমার রাতে , কিন্তু তাতে তার সাধ পূর্ণ হয় না । সাধের অপূর্ণতা চাঁদকে স্থির থাকতে দেয় না । তাই সে নিজেকে গড়ে , আবার ভাঙে — এই চক্রেই তার অস্তিত্ব । চাঁদের এই নিরবচ্ছিন্ন রূপান্তরের কারণে তাকে এক-এক সময়ে এক-এক রকম দেখায়। কখনও থালার মতো সম্পূর্ণ গোল , আবার কখনও কাস্তের মতো বাঁকা। বাঁকা চাঁদ দেখা যায় দুটি অবস্থায় — একটি কৃষ্ণপক্ষে , যখন চাঁদ ক্ষয়প্রাপ্ত হয় , এবং অন্যটি শুক্লপক্ষে , যখন অমাবস্যার পর চাঁদ ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে যায়। তবে আকাশে বাঁকা চাঁদ দেখে সহজেই বোঝা যায় না যে এটি কৃষ্ণপক্ষের চাঁদ নাকি শুক্লপক্ষের চাঁদ । শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায় শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের চাঁদ বিপরীত দিকে মুখ করে থাকে। উত্তর গোলার্ধে শুক্লপক্ষের বাঁকা চাঁদের উত্তল (কনভেক্স) দিক থাকে ডানদিকে , আর কৃষ্ণপক্ষে তা থাকে বাঁদিকে। কিন্তু চাঁদ কোন দিকে মুখ করে আছে সেটা কীভাবে নিশ্চিত করা যায় ? বিভিন্ন দেশে এটি চেনার জন্য সহজ পদ্ধতি অনুসরণ করা হয় । ...

স্বপ্নলোকের চাবি

Image
স্বপ্নলোক — এমন এক জগত্‍ , বাস্তবের সীমা অতিক্রম করে হৃদয়ের অন্তরালেই যেন তার অবস্থান। সেখানে পৌঁছানো যায় না পায়ের পথ ধরে , বরং হৃদয়ের অদৃশ্য সেতু পেরিয়ে যেতে হয়। তবু আজ মনে হয় , সেই অন্তর্জগতের পথ যেন ক্রমে আবছা হয়ে যাচ্ছে — যেন অদৃশ্য হয়ে গেছে সেখানে প্রবেশের গোপন চাবি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর এক কবিতায় এই হারিয়ে যাওয়ার ব্যথাকেই ভাষা দিয়েছেন — ‘ স্বপন-পারের ডাক শুনেছি , জেগে তাই তো ভাবি — কেউ কখনো খুঁজে কী পায় স্বপ্নলোকের চাবি । নয় তো সেথায় যাবার তরে , নয় কিছু তো পাবার তরে , নাই কিছু তার দাবি — বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি।’ এই পঙ্‌ক্তিগুলিতে এক অদ্ভুত দ্বৈততা কাজ করে — ডাক আছে , আকর্ষণ আছে , কিন্তু নেই পৌঁছানোর উপায়। যেন মানবজীবনেরই এক প্রতিচ্ছবি — আমরা জানি , কোথাও এক অপূর্ব জগৎ আছে , কিন্তু তার দরজা খুলে দেওয়ার চাবিটি যেন অদৃশ্য হয়ে গেছে। তাই মানুষ অবিরাম খুঁজে বেড়ায় — কোথাও , কোনও এক অজানা আলোর ভুবনে লুকিয়ে আছে সেই রহস্যময় চাবি। কিন্তু প্রশ্ন থেকেই যায় — এই চাবি কি সত্যিই বাইরে কোথাও হারিয়েছে , নাকি আমাদের খোঁজার দিকটাই ভুল ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়...

নিশ্চন্দ্র জ্যোৎস্না

প্রতি বছরের জুন মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে কোনও এক দিনে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সর্বাধিক হেলে পড়ে। এই দিনটি ‘সামার সলস্টিস’ বা উত্তরায়ণান্ত নামে পরিচিত — উত্তর গোলার্ধে গ্রীষ্মের সূচনার এক উজ্জ্বল দিগন্তচিহ্ন । এই সময়কে কেন্দ্র করে , কয়েক সপ্তাহ আগে থেকে কয়েক সপ্তাহ পরে পর্যন্ত বিষুবরেখার উত্তরে আনুমানিক ৪৯ ° থেকে ৬৫.৫ ° অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চলে এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। সেখানে সূর্যাস্ত হয় অনেক দেরিতে , সূর্যোদয় ঘটে খুব তাড়াতাড়ি ; ফলে রাত কখনও সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হতে পারে না। সূর্য দিগন্তের নিচে ডুব দেয় ঠিকই , কিন্তু সেই অন্তর্ধান ক্ষণস্থায়ী — অল্প সময়ের মধ্যেই ভোরের আলো ফিরে আসে। তাই রাত্রি জুড়ে ছড়িয়ে থাকে এক মৃদু , স্বচ্ছ আলোকচ্ছটা — পূর্ণিমার মতো উজ্জ্বল , অথচ আরও কোমল ও রহস্যময়। এই ঘটনাই ‘শ্বেত রাত্রি’ নামে পরিচিত । আরও উত্তরে , প্রায় ৬৫.৫ ° থেকে ৬৭.৫ ° অক্ষাংশের মধ্যে , এই বিস্ময় আরও তীব্র হয়ে ওঠে। উত্তরায়ণান্তের সময়কে কেন্দ্র করে বহুদিন ধরে সূর্য আর সম্পূর্ণভাবে অস্ত যায় না ; দিগন্ত স্পর্শ করেই যেন ফিরে আসে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যে ঘ...