Posts

কালাতীত কালী : সময় ও মৃত্যুর অতল রহস্য

Image
কার্তিকের অমানিশা। নিবিড় , অলৌকিক অন্ধকারে আচ্ছন্ন চরাচর। আকাশের নক্ষত্ররাজি নৈঃশব্দ্যের সুরে স্থির , যেন মহাকালের গভীর স্পন্দন শুনছে। এই গাঢ় অন্ধকারের অন্তঃস্থ উৎস থেকেই যেন উদ্ভাসিত হন জ্যোতির্ময়ী দেবী কালী — মুক্তকেশী , ত্রিনয়নী , দিগবসনা। তাঁর সাধনায় নিমগ্ন হয় ভক্তমন। কিন্তু কে এই কালী ? তাঁর রূপের অন্তর্নিহিত দর্শনই বা কী ? কালী দেবীমণ্ডলীর মধ্যে স্বতন্ত্র। তিনি একই সঙ্গে ভয়ংকর ও মমতাময়ী। এক হাতে খড়্গ , অন্য হাতে নরমুণ্ড ; আবার অপর দুই হাতে বরমুদ্রা ও অভয়মুদ্রা। সংহার ও আশ্রয় — এই বৈপরীত্যের এমন সংহতি অন্য দেবীর ক্ষেত্রে বিরল । রবীন্দ্রনাথ ঠাকুর কালী-রূপের এই দ্বৈততাকে গানে ব্যক্ত করেছেন — “ ডান হাতে তোর খড়্গ জ্বলে , বাঁ হাত করে শঙ্কাহরণ , দুই নয়নে স্নেহের হাসি , ললাটনেত্র আগুনবরণ।” এই চিত্রে কালী একই সঙ্গে সংহারিণী ও করুণাময়ী জননী। তাঁর মুক্তকেশ অনন্তের প্রতীক ; তাঁর তৃতীয় নয়ন জাগ্রত চেতনার দীপ্তি। তিনি বিভীষিকা নন , বরং বিভীষিকার মধ্য দিয়ে সত্যের উন্মোচন । ‘ কালী’ শব্দের উৎস ‘কাল’। মহানির্বাণ তন্ত্র - এ বলা হয়েছে — যিনি কালকে ‘কলন’ অর্থাৎ গ্রাস করেন , তিনিই কালী। অর্থাৎ...

বিপাসনা দুঃখমুক্তির উপায়

Image
মৃদঙ্গের ছন্দপতনের অপরাধে স্বর্গের সুরসভা থেকে বিতাড়িত হলেন গীতনায়ক সৌরসেন ও তাঁর প্রেয়সী মধুশ্রী। ইন্দ্রদেব রাগে ফেটে পড়ে বললেন , “ যাও মর্ত্যে। সেখানে দুঃখ পাবে , দুঃখ দেবে। সেই দুঃখেই ক্ষয় হবে তোমাদের অপরাধের।” সেই থেকে মানবজাতির কাঁধে চেপে বসেছে দুঃখের অনিবার্য ভার । মানুষ চিরকাল দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে এসেছে । সুখের সন্ধানে তার যাত্রা আজও চলমান। কিন্তু খুব কম মানুষই প্রকৃত মুক্তি খুঁজে পায়। জীবনের ব্যস্ততা , চাহিদা , স্মৃতি , অনিশ্চয়তা — সব মিলিয়ে কখনও কখনও জীবন হয়ে ওঠে বিরক্তিকর , ক্লান্তিকর , এমনকী অর্থহীন । অনেক সময় মনে হয় — এ জীবন যেন শুধুই দুঃখময় । যদি বা কখনও মনে হয় দুঃখ নেই , তখনই মন টেনে আনে কোনও পুরনো ক্ষতের স্মৃতি – কিংবা আশঙ্কা জাগায় ভবিষ্যতের সম্ভাব্য বেদনার কথা । আমরা দুঃখ ভুলে থাকতে চাই , অথচ দুঃখ আমাদের মনে স্থান করে নেয় একটি ঘটনার স্মৃতিতে , একটি কথার ছায়ায় , কিংবা ভবিষ্যতের এক দুর্বোধ্য আশঙ্কায় । দুঃখ প্রথমে ব্যক্তিগতভাবে অনুভূত হয় , কিন্তু মানুষের মন সামাজিক। সে নিজের যন্ত্রণা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চায় । এভাবেই একটি নিভৃত বেদনা এক সময় ছড়িয়ে পড়ে...

শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায়

Image
‘ শত জনমের অপূর্ণ সাধ লয়ে , আমি গগনে কাঁদি গো ভুবনের চাঁদ হয়ে’ — এভাবেই চাঁদকে দেখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। চাঁদের ষোলো কলা পূর্ণ হয় পূর্ণিমার রাতে , কিন্তু তাতে তার সাধ পূর্ণ হয় না । সাধের অপূর্ণতা চাঁদকে স্থির থাকতে দেয় না । তাই সে নিজেকে গড়ে , আবার ভাঙে — এই চক্রেই তার অস্তিত্ব । চাঁদের এই নিরবচ্ছিন্ন রূপান্তরের কারণে তাকে এক-এক সময়ে এক-এক রকম দেখায়। কখনও থালার মতো সম্পূর্ণ গোল , আবার কখনও কাস্তের মতো বাঁকা। বাঁকা চাঁদ দেখা যায় দুটি অবস্থায় — একটি কৃষ্ণপক্ষে , যখন চাঁদ ক্ষয়প্রাপ্ত হয় , এবং অন্যটি শুক্লপক্ষে , যখন অমাবস্যার পর চাঁদ ক্রমশ পূর্ণতার দিকে এগিয়ে যায়। তবে আকাশে বাঁকা চাঁদ দেখে সহজেই বোঝা যায় না যে এটি কৃষ্ণপক্ষের চাঁদ নাকি শুক্লপক্ষের চাঁদ । শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের চাঁদ চেনার উপায় শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের চাঁদ বিপরীত দিকে মুখ করে থাকে। উত্তর গোলার্ধে শুক্লপক্ষের বাঁকা চাঁদের উত্তল (কনভেক্স) দিক থাকে ডানদিকে , আর কৃষ্ণপক্ষে তা থাকে বাঁদিকে। কিন্তু চাঁদ কোন দিকে মুখ করে আছে সেটা কীভাবে নিশ্চিত করা যায় ? বিভিন্ন দেশে এটি চেনার জন্য সহজ পদ্ধতি অনুসরণ করা হয় । ...

স্বপ্নলোকের চাবি

বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি । পৃথিবীর মানুষ খুঁজে বেড়াচ্ছে সেই চাবি । কিন্তু কেউ কখনও খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি ।  একটি গল্প মনে পড়ল । গল্পটি মধ্যযুগের জনপ্রিয় দার্শনিক মোল্লা নাসিরুদ্দিন সম্পর্কে । একদিন দেখা গেল মোল্লা তার বাড়ির সামনের আঙিনায় কী যেন খুঁজছে । এক প্রতিবেশী কাছে এসে জিজ্ঞেস করল , কী খুঁজছ , মোল্লা ? মোল্লার সংক্ষিপ্ত উত্তর , চাবি । তখন সেই প্রতিবেশীও মোল্লার সঙ্গে চাবি খুঁজতে শুরু করল । অনেক খোঁজাখুঁজির পরও যখন চাবিটি পাওয়া গেল না তখন প্রতিবেশী মোল্লাকে জিজ্ঞেস করল  —   আচ্ছা , ঠিক কোথায় চাবিটি হারিয়েছ বলো তো । ঘরের ভিতরে , বলল মোল্লা । তাহলে বাইরে চাবি খুঁজছ কেন ? অবাক হয়ে জানতে চাইল প্রতিবেশী । কারণ ঘরের মধ্যে আলো কম, বাইরে আলো বেশি , মোল্লার শান্ত জবাব । গল্পটি শুনে মনে হতে পারে, মোল্লা একজন নির্বোধ হাস্যকর মানুষ । তা ঠিক নয় । আসলে চাবিটি খুঁজে পাওয়া তার কাছে জরুরি নয়, খোঁজাটাই জরুরি, খোঁজাতেই তার আনন্দ । যেমন করে একজন বাউল সাধক সারা জীবন খুঁজে বেড়ায় তার মনের মানুষকে । বাউল খুঁজে বেড়ায় স্বভাবের কারণে, তার অভাবের কারণে নয় ।...